🎨 FDVAE
Foundation Diploma in Visual Art Education
Pre-Primary Level – UKG (Age 5–6 Years)
One Year Basic Drawing & Painting Course - আপনার শিশুর সৃজনশীল যাত্রার শুরু এখানেই।
Goal 🎯 কোর্স লক্ষ্য
UKG শিক্ষার্থীদের মধ্যে—
- ✔ পর্যবেক্ষণ ক্ষমতা
- ✔ পরিষ্কার রেখা ও রং ব্যবহারের দক্ষতা
- ✔ সহজ কম্পোজিশন বোঝা
- ✔ সৃজনশীল ভাব প্রকাশ
গড়ে তোলা—যাতে তারা প্রাইমারি আর্ট শিক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়।
🌈 কেন এই কোর্সটি শিশুর জন্য গুরুত্বপূর্ণ?
শিল্পচর্চা শুধু ছবি আঁকা নয়, এটি শিশুর সামগ্রিক মানসিক ও শারীরিক বিকাশের একটি শক্তিশালী মাধ্যম।
সৃজনশীলতা বিকাশ
শিশুর সহজাত আঁকাআঁকির আগ্রহকে একটি আনন্দময় ও সুশৃঙ্খল শিল্পচর্চায় রূপান্তর করা হয়, যা তার উদ্ভাবনী শক্তি বাড়ায়।
মোটর স্কিল উন্নয়ন
কাটিং, ক্রাফট ও রঙের কাজের মাধ্যমে আঙুলের শক্তি (Finger Control) এবং পেন্সিল গ্রিপ উন্নত হয় যা পরবর্তীতে পরিষ্কার হাতের লেখায় সাহায্য করে।
মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ
বিভিন্ন দৃশ্য ও আকৃতি আঁকার মাধ্যমে শিশুর পর্যবেক্ষণ ক্ষমতা, চিন্তাশক্তি এবং স্মৃতিশক্তি প্রখর হয়।
আত্মবিশ্বাস ও ভাব প্রকাশ
ছবির মাধ্যমে শিশু নিজের অনুভূতি ও গল্প প্রকাশ করতে শেখে, যা তার কথা বলার এবং নিজেকে উপস্থাপনের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
স্কুল রেডিনেস
প্রাইমারি স্কুলের আর্ট ক্লাসের প্রস্তুতি এবং ক্লাসরুমের ডিসিপ্লিন ও নির্দেশ মেনে কাজ করার ধৈর্য গড়ে ওঠে।
পরিবেশ ও সামাজিক সচেতনতা
উৎসব, পরিবার এবং রিসাইকেল ক্রাফট তৈরির মাধ্যমে শিশু সমাজ ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা অর্জন করে।
📘 সিলেবাস কাঠামো (৪টি বিভাগ)
প্রতিটি বিভাগে ১০টি করে মোট ৪০টি লেসন (১ বছর)
1️⃣ Practical Study
বস্তু পর্যবেক্ষণ করে আঁকা ও রং করা
- ফল
- গাছ
- ফুল
- মাছ
- সবজি
- আসবার পত্র
- খেলনা
- যানবাহন
- পাখি
- প্রাণী
2️⃣ Practical Composition
একাধিক উপাদান মিলিয়ে ছবি আঁকা
- সূর্য, আকাশ ও মেঘের দৃশ্য
- আমার বাড়ি ও গাছ
- আমার স্কুল
- খেলার মাঠ
- গ্রামের দৃশ্য (ঘর, গাছ, রাস্তা)
- ফুলের বাগান
- নদী ও নৌকা
- বাজারের দৃশ্য
- উৎসব – দুর্গাপূজা
- আমার পরিবার
3️⃣ Art Oral / Theory
শিল্প–সংক্রান্ত মৌলিক ধারণা
- রং ও রঙের পরিচয়
- রেখা ও রেখার পরিচিতি
- আকার ও আকারের পরিচিতি
- গঠন ও গঠনের পরিচিতি
- স্থান ও স্থানের পরিচিতি
- সামনে–পেছনে, কাছে–দূরে
- আঁকার উপকরণ পরিচিতি
- ছবি পরিষ্কার রাখার নিয়ম
- ছবির মাধ্যমে গল্প বলা
- শিল্প ও শিল্পীর সহজ ধারণা
4️⃣ Craft Activity
UKG শিক্ষার্থীদের জন্য ১০টি সৃজনশীল আর্ট & ক্রাফট
- ফিঙ্গার পেইন্টিং
- হাতের ছাপ দিয়ে গাছ
- কাগজ ছেঁড়া ও কোলাজ
- রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি
- কাগজ ভাঁজ করে নৌকা
- তুলো দিয়ে মেঘ ও ভেড়া
- পাতা দিয়ে প্রকৃতি কোলাজ
- কাগজের থালা দিয়ে মুখ
- রিসাইকেল কাগজ দিয়ে কাজ
- ফ্রি ক্রাফট ডে (নিজের কল্পনা)
🎓 FDVAE Learning Outcome (UKG Level)
সফলভাবে কোর্সটি সম্পন্ন করার পর আপনার শিশু নিচের বিষয়গুলোতে দক্ষ হয়ে উঠবে:
পরিচিত বস্তু ও দৃশ্য আত্মবিশ্বাসের সঙ্গে আঁকতে পারবে
রং ও আকৃতি সচেতনভাবে ব্যবহার করবে
সহজ কম্পোজিশন বুঝতে শিখবে
প্রাইমারি স্তরের ড্রইং ও পেইন্টিংয়ের জন্য প্রস্তুত হবে
✨ কেন FDVAE – Rupkala Creative Visual Art School?
✔ UKG স্তরের জন্য গ্রেডেড ও প্রিমিয়াম সিলেবাস
✔ খেলাভিত্তিক + শেখাভিত্তিক পদ্ধতি
✔ ফাউন্ডেশন গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব

0 Comments