🎨 শিল্পের উপাদান : রেখা (LINE)

শিল্পের উপাদান: লাইন (বই স্টাইল)
অধ্যায় ১

শিল্পের প্রথম উপাদান: Line বা রেখা

Art Lines
চিত্র ১: পেন্সিলের টানে তৈরি বিভিন্ন লাইনের সমাহার

রেখা কী?

একটি বিন্দু যখন চলতে থাকে, তখন যে পথের সৃষ্টি হয় তাকেই আমরা **line** বা রেখা বলি। এটি ছবির সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা। একটি রেখা শুধুমাত্র একটি দাগ নয়, এর মাধ্যমে আমরা আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পারি।
👉 রেখা হলো চিত্রকলার সবচেয়ে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ উপাদান।

রেখার গুরুত্ব

📐

আকার ও আকৃতি তৈরি করি

🎨

ছবি সাজাই ও ভাগ করি

❤️

অনুভূতি প্রকাশ করি

🖼️

রেখা ছাড়া নকশা কল্পনা অসম্ভব

🎥 ভিডিও টিউটোরিয়াল: লাইন আঁকা শিখি

নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং পেন্সিল দিয়ে বিভিন্ন রেখা প্র্যাকটিস করো।

ভিডিও ক্রেডিট: ইউটিউব (আর্ট টিউটোরিয়াল)

রেখার প্রকারভেদ

উল্লম্ব রেখা (Vertical Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা উপর থেকে নিচে সোজা অবস্থায় থাকে এবং মাটি বা পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাকে উল্লম্ব রেখা (Vertical Line) বলে। ইংরেজিতে একে Standing Line-ও বলা হয়।

২. বর্ণনা (Description)

  • এটি স্থিরতা, শক্তি ও দৃঢ়তা বোঝায়।
  • উচ্চতা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
  • ছবিকে মজবুত কাঠামো দান করে।

দৃশ্যমান উদাহরণ

“উল্লম্ব রেখা (Vertical Line)”

৩. বাস্তব উদাহরণ

  • ⚡ বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্ট
  • 🌳 গাছের সোজা কাণ্ড
  • 🏛️ দালানের স্তম্ভ বা মিনার
  • 🚶 মানুষ সোজা হয়ে দাঁড়ালে সৃষ্ট রেখা

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 মানুষের অবয়ব বা পোর্ট্রেট আঁকতে
  • 🔹 উঁচু দালান বা স্থাপত্যের নকশায়
  • 🔹 ছবিতে শক্ত ও গম্ভীর ভাব আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: উল্লম্ব রেখা = খাড়া রেখা। এটি উপরে-নিচে সোজা থাকে এবং শক্তি ও স্থিরতা প্রকাশ করে।

অনুভূমিক রেখা / শায়িত রেখা (Sleeping / Horizontal Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিকে সোজা ভাবে শুয়ে থাকে, এবং ভূমির সমান্তরাল অবস্থায় থাকে, তাকে অনুভূমিক রেখা বা শায়িত রেখা (Horizontal / Sleeping Line) বলে।

২. বর্ণনা (Description)

  • অনুভূমিক রেখা সবসময় শোয়া অবস্থায় থাকে।
  • এটি শান্তি, স্থিরতা ও বিশ্রামের ভাব প্রকাশ করে।
  • প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্য আঁকতে এই রেখার ব্যবহার খুব বেশি।
  • ছবিতে ভারসাম্য ও প্রশান্ত ভাব আনতে সাহায্য করে।

দৃশ্যমান উদাহরণ

“অনুভূমিক রেখা / শায়িত রেখা (Sleeping / Horizontal Line)”

৩. বাস্তব উদাহরণ

  • দিগন্তরেখা (আকাশ ও মাটির মিলনরেখা)
  • টেবিলের উপরিভাগ
  • নদীর শান্ত জলরেখা
  • রাস্তার সোজা অংশ
  • শুয়ে থাকা মানুষ

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 প্রাকৃতিক দৃশ্য (Landscape) আঁকতে
  • 🔹 নদী, সমুদ্র ও আকাশ দেখাতে
  • 🔹 মেঝে, রাস্তা ও টেবিল আঁকতে
  • 🔹 ছবিতে প্রশান্ত ও স্থির ভাব আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: অনুভূমিক রেখা = শায়িত রেখা। এটি ভূমির সমান্তরাল। শান্তি ও স্থিরতার প্রতীক

!-- Section 2: Right Curve Line Detail (Updated) -->

ডানদিকে বাঁকানো রেখা (Right Curve Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা উপরে বা নিচে চলতে চলতে ডান দিকের দিকে বাঁক নেয়, তাকে ডানদিকে বাঁকানো রেখা (Right Curve Line) বলে।

২. বর্ণনা (Description)

  • ডানদিকে বাঁকানো রেখা সোজা নয় ।
  • এটি ধীরে ধীরে ডান পাশে বেঁকে যায় ।
  • এই রেখা ছবিতে নরম, প্রবাহমান ও জীবন্ত ভাব আনে ।
  • প্রাকৃতিক জিনিস আঁকতে এই রেখা খুব বেশি ব্যবহৃত হয় ।

দৃশ্যমান উদাহরণ

“ডানদিকে বাঁকানো রেখা (Right Curve Line)”

৩. বাস্তব উদাহরণ

  • নদীর ডানদিকে বাঁক
  • বাতাসে দুলতে থাকা লতা
  • কলা পাতার বাঁক
  • মানুষের হাসির ডান পাশের বাঁক/li>
  • ধোঁয়ার ডানদিকে উঠতে থাকা রেখা

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 ফুল, পাতা ও লতা আঁকতে
  • 🔹 নদী বা রাস্তার বাঁক দেখাতে
  • 🔹 মানুষের চুল বা পোশাকের ভাঁজ আঁকতেে
  • 🔹 ছবিতে গতি ও সৌন্দর্য আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: ডানদিকে বাঁকানো রেখা = ডান পাশে বেঁকে যাওয়া রেখা। এটি বক্র রেখার উদাহরণ। নরম ও প্রবাহমান ভাব প্রকাশ করে

!-- Section 2: Left Curve Line Detail (Updated) -->

বামদিকে বাঁকানো রেখা (Left Curve Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা উপরে বা নিচে চলতে চলতে বাম দিকের দিকে বাঁক নেয়, তাকে বামদিকে বাঁকানো রেখা (Left Curve Line) বলে।

২. বর্ণনা (Description)

  • বামদিকে বাঁকানো রেখা সোজা নয় ।
  • রেখাটি ধীরে ধীরে বাম পাশে বেঁকে যায় ।
  • এই রেখা ছবিতে নরম, কোমল ও প্রবাহমান ভাব তৈরি করেে ।
  • প্রাকৃতিক ও সৃজনশীল ছবিতে এই রেখার ব্যবহার খুব বেশি ।

দৃশ্যমান উদাহরণ

“বামদিকে বাঁকানো রেখা (Left Curve Line)”

৩. বাস্তব উদাহরণ

  • নদীর বামদিকে বাঁক
  • গাছের ডাল বামদিকে ঝুঁকে থাকা
  • বাতাসে উড়তে থাকা কাপড়ের বাম দিকের ভাঁজ
  • মানুষের হাসির বাম পাশের বাঁক/li>
  • ধোঁয়া বামদিকে উঠে যাওয়া

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 ফুল, পাতা ও লতা আঁকতে
  • 🔹 নদী বা রাস্তার বাঁক দেখাতে
  • 🔹 মানুষের চুল বা পোশাকের ভাঁজ আঁকতে
  • 🔹 ছবিতে গতি ও ছন্দ আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: বামদিকে বাঁকানো রেখা = বাম পাশে বেঁকে যাওয়া রেখা। এটি বক্র রেখার একটি প্রকার। নরম ও প্রাকৃতিক ভাব প্রকাশ করেে

!-- Section 2: Down Curve Line Detail (Updated) -->

নিম্নমুখী বাঁকানো রেখা (down Curve Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা উপর থেকে নিচের দিকে নামতে নামতে বাঁক নেয়, তাকে নিম্নমুখী বাঁকানো রেখা (Down Curve Line) বলে।

২. বর্ণনা (Description)

  • নিম্নমুখী বাঁকানো রেখা সোজা নয় ।
  • রেখাটি উপর থেকে নিচের দিকে নেমে আসে ।
  • এই রেখা নমনীয়তা, ভার, ক্লান্তি বা শান্ত অবসান বোঝায় ।
  • ছবিতে ভারী বা নীরব অনুভূতি প্রকাশ করতে এই রেখা ব্যবহৃত হয় ।

দৃশ্যমান উদাহরণ

“নিম্নমুখী বাঁকানো রেখা (down Curve Line)”

৩. বাস্তব উদাহরণ

  • ঝুলে থাকা ডালের বাঁকে
  • নিচের দিকে ঝরতে থাকা জলধারা
  • ভারে নুয়ে পড়া ফুল
  • দুঃখের মুখভঙ্গির নিচের দিকে বাঁক
  • গাছের ডাল ফলের ভারে নিচে নেমে আসা

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 ঝরনা বা জলপ্রপাত আঁকতে
  • 🔹 ঝুলে থাকা ডাল, ফুল বা ফল দেখাতে
  • 🔹 দুঃখ, ক্লান্তি বা শান্ত ভাব প্রকাশে
  • 🔹 গাছের ডাল নিচের দিকে বাঁকানো
  • 🔹 ছবিতে ভার ও গভীরতা আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: নিম্নমুখী বাঁকানো রেখা = নিচের দিকে বাঁকে। এটি বক্র রেখার একটি প্রকার।ভার, নমনীয়তা ও অবসান বোঝায়।

!-- Section 2: up Curve Line Detail (Updated) -->

উর্ধ্বমুখী বাঁকানো রেখা (up Curve Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা নিচ থেকে উপরের দিকে উঠতে উঠতে বাঁক নেয়, তাকে উর্ধ্বমুখী বাঁকানো রেখা (Up Curve Line) বলে।

২. বর্ণনা (Description)

  • উর্ধ্বমুখী বাঁকানো রেখা সোজা নয় ।
  • রেখাটি নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে ।
  • এই রেখা উন্নতি, আনন্দ, আশা ও গতি প্রকাশ করে ।
  • ছবিতে ইতিবাচক ও প্রাণবন্ত ভাব আনতে এই রেখা ব্যবহৃত হয় ।

দৃশ্যমান উদাহরণ

“উর্ধ্বমুখী বাঁকানো রেখা (up Curve Line)”

৩. বাস্তব উদাহরণ

  • ধোঁয়া উপরের দিকে উঠতে থাকা
  • আগুনের শিখা
  • উড়ন্ত পাখির ডানার বাঁক
  • গাছের ডাল উপরের দিকে বাঁকানো
  • হাসিমুখের ঊর্ধ্বমুখী বাঁক (😊)

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 আগুন, ধোঁয়া ও বাতাস দেখাতে
  • 🔹 গাছ, লতা ও ফুলের বৃদ্ধি বোঝাতে
  • 🔹 আনন্দ বা ইতিবাচক অনুভূতি প্রকাশে
  • 🔹 ছবিতে গতি ও প্রাণ আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: উর্ধ্বমুখী বাঁকানো রেখা = উপরের দিকে বাঁকে। এটি বক্র রেখার প্রকার।আনন্দ ও গতি প্রকাশ করে।

!-- Section 2: right Diagonal Line Detail (Updated) -->

ডানদিকে তির্যক রেখা (right Diagonal Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা নিচের বাঁ দিক থেকে উপরের ডান দিকের দিকে কাত হয়ে উঠে যায়, তাকে ডানদিকে তির্যক রেখা (Right Diagonal Line) বলে।

২. বর্ণনা (Description)

  • ডানদিকে তির্যক রেখা সোজাও নয়, শোয়াও নয় ।
  • রেখাটি ডান দিকে হেলে উপরের দিকে ওঠে ।
  • এই রেখা গতি, অগ্রগতি ও সক্রিয়তা প্রকাশ করে ।
  • ছবিকে প্রাণবন্ত ও গতিশীল করে তোলে ।

দৃশ্যমান উদাহরণ

“ডানদিকে তির্যক রেখা (right Diagonal Line)”

৩. বাস্তব উদাহরণ

  • পাহাড়ে ওঠার ঢালু রাস্তা
  • সিঁড়ির ঢাল
  • দৌড়াতে থাকা মানুষের শরীরের ঝোঁক
  • বাতাসে হেলে থাকা গাছ
  • পতাকার দণ্ডে ওড়া পতাকার ভাঁজ

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 দৌড়, লাফ বা চলাচল বোঝাতে
  • 🔹 পাহাড়, ঢালু রাস্তা আঁকতে
  • 🔹 ছবিতে গতি ও শক্তি আনতে
  • 🔹 অ্যাকশন বা নাটকীয় দৃশ্য তৈরিতে

সংক্ষিপ্ত স্মরণিকা: ডানদিকে তির্যক রেখা = ডান দিকে কাত। এটি তির্যক রেখার প্রকার।গতি ও অগ্রগতি প্রকাশ করে।

!-- Section 2: left Diagonal Line Detail (Updated) -->

বামদিকে তির্যক রেখা (left Diagonal Line)

Horizon

১. সংজ্ঞা (Definition)

যে রেখা নিচের ডান দিক থেকে উপরের বাঁ দিকের দিকে কাত হয়ে উঠে যায়, তাকে বামদিকে তির্যক রেখা (Left Diagonal Line) বলে।

২. বর্ণনা (Description)

  • বামদিকে তির্যক রেখা খাড়া বা শোয়া নয় ।
  • রেখাটি বাঁ দিকে হেলে উপরের দিকে ওঠে ।
  • এই রেখা গতি, পরিবর্তন ও নাটকীয়তা প্রকাশ করে ।
  • ছবিতে অস্থিরতা বা উত্তেজনার ভাব আনতে সাহায্য করে ।

দৃশ্যমান উদাহরণ

“বামদিকে তির্যক রেখা (left Diagonal Line)”

৩. বাস্তব উদাহরণ

  • পাহাড়ের ঢালু পথ (উল্টো দিক থেকে দেখা)
  • উল্টো ঢালে ওঠা সিঁড়ি
  • বাতাসে বামদিকে হেলে থাকা গাছ
  • দৌড়াতে থাকা মানুষের শরীরের উল্টো ঝোঁক
  • পতাকার ভাঁজের বাঁ দিকের ঢাল

৪. শিল্পকলায় ব্যবহার

  • 🔹 নাটকীয় বা অ্যাকশন দৃশ্য আঁকতে
  • 🔹 চলমান বস্তুর দিক পরিবর্তন দেখাতে
  • 🔹 ঢালু পাহাড় বা রাস্তা আঁকতে
  • 🔹 ছবিতে উত্তেজনা ও গতি আনতে

সংক্ষিপ্ত স্মরণিকা: বামদিকে তির্যক রেখা = বাঁ দিকে কাত। এটি তির্যক রেখার প্রকার ।গতি ও নাটকীয়তা প্রকাশ করে।

পাতা নং - ১৫

Post a Comment

0 Comments